নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও আওয়ামীপন্থি শিক্ষকসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ মে ২০২৫, ০৯:৩৭আপডেট : ০৬ মে ২০২৫, ০৯:৩৭

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তাসহ ১৩০ জনের নামে মামলা হয়েছে। এতে আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (৫ মে) বিকালে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আদালতের বেঞ্চ সহকারী মো. আজমত আলী।

তিনি বলেন, ‘রবিবার মো. আশিকুর রহমান নামের একজন বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। এদিন বিকালে আদালতের বিচারক মোছা. নাসিমা খাতুন মামলাটি আমলে নিয়ে ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মো. আশিকুর রহমান একই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি ২০০৬-২০০৭ সেশনের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী।

মামলার নথি সূত্রে জানা যায়, বিগত জুলাই-আগস্টের কোটাবিরোধী আন্দোলন দমনে গত বছরের ৩ আগস্ট ‘হাসিনায় আস্থা’ নামীয় ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করে ছাত্রলীগ ও আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তারা। ওই সমাবেশে তারা শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দেয়। এর পরদিন (গত বছরের ৪ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতিকালে আন্দোলনকারীদের ওপর আসামিদের পরস্পর যোগসাজশে সশস্ত্র হামলা চালিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ। এতে কমপক্ষে ১২ জন শিক্ষার্থী আহত হয়। এ সময় আসামিরা বেশকিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করে। এ ঘটনার জড়িতদের বিচারের আওতায় আনতে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মো. আশিকুর রহমান বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কবল থেকে দেশ মুক্ত হয়েছে। বর্তমানে আইন সবার জন্য সমান। তাই প্রায় ৯ মাস পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ন্যায়বিচার পেতে মামলা করেছি। আশা করছি, আদালত ন্যায়বিচার করবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের