কক্সবাজারে চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

কক্সবাজার প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ২২:১৫আপডেট : ২৭ মার্চ ২০২২, ২২:৪২

বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা এই চার দেশের অংশগ্রহণে কক্সবাজারে শুরু হলো বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। 

রবিবার ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের আয়োজনে পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্ট ভার্চুয়ালি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন।

জেলা প্রশাসক মো মামুনুর রশীদের সভাপতিত্বে এতে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, প্যারালিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান ড. শেখ আবদুস সালাম, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বাংলাদেশ ২০৯ রানে পরাজিত করে নেপালকে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে। সাকিল ৬৯ রান, শাহরিয়ার অপরাজিত ৬৭ ও জাবেদ ৪৫ রান সংগ্রহ করে। 

বিশাল রান তাড়া করতে নেমে মনির ও রাসেলের বিধ্বংসী বোলিংয়ে ২২ রানে গুটিয়ে যায় নেপাল। তারা প্রত্যেকে চারটি করে উইকেট নেন। শাহরিয়ার ম্যাচসেরা হন।

আগামী ৩১ মার্চ শেষ হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের