মহাসড়কে উল্টে আগুনে পুড়লো কেমিক্যালবাহী লরি

কুমিল্লা প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ২৩:১৭আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৫:০৪

কুমিল্লার চান্দিনায় কেমিক্যালবাহী একটি ট্যাংকলরি উল্টে আগুন লেগে পুড়ে গেছে। রবিবার (২৭ মার্চ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মহাসড়কের ঢাকামুখী লেনে ট্যাংকলরির আগুনের ঘটনায় ওই লেনটিতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। অপর লেনে যানবাহনের চাপ বেড়ে যান চলাচলে সাময়িক ধীরগতি আসে।

এই ঘটনায় লরির চালক জাহাঙ্গীর আলম (৫৫) আহত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাল্লি গেটের বেপারী পাড়া এলাকার মৃত চুলাশ মিয়ার ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত চালক বলেন, ‘চট্টগ্রাম থেকে রঙয়ের কেমিক্যাল নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছি। বিকালে শুরু হলে ব্রেকের পাইপ ফেটে গেলে নিয়ন্ত্রণ হারাই। মহাসড়কের পাশে ইটের স্তূপে গাড়িটি ঠেকানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

প্রত্যক্ষদর্শী সেলিম মুন্সি জানান, গাড়িটি আগুন ধরে যাওয়ার কিছুক্ষণ পর চান্দিনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী বিদ্যুতের তার ও ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অনয় কুমার ঘোষ জানান, গাড়িটিতে দাহ্য তরল পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে