রোহিঙ্গা ক্যাম্পে ৪৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ২৩:২৪আপডেট : ৩০ মার্চ ২০২২, ২৩:২৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৪৯ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা আমির হোসেন (৪০), একই ক্যাম্পের দিল মোহাম্মদ (৩২), নুরুল্লাহ (২৮) ও মনজুর আলম (৩৫)।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প-৮ এ অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ আমির হোসেনকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘এপিবিএনের আরেক দল সদস্য একই ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের বসতঘরে অভিযান চালিয়ে নয় হাজার ২০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম