৬৫৫ টাকার ট্রেনের টিকিট ১১০০, বিক্রির সময় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মার্চ ২০২২, ০২:৫১আপডেট : ৩১ মার্চ ২০২২, ০২:৫১

৬৫৫ টাকার ট্রেনের টিকিট ১১০০ টাকায় বিক্রির সময় এক কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী। বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আটটি আসনের তিনটি এসি টিকিট উদ্ধার করা হয়েছে। সবকটি টিকিট চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের।  

গ্রেফতার ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪০)। তিনি চাঁদপুরের দামদী গ্রামের বাবুরহাট এলাকার আহম্মদ খানের ছেলে। থাকেন নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী টিপিপি কলোনিতে। 

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর সালামত উল্লাহ বলেন, 'স্টেশন এলাকায় এক কালোবাজারি বেশি দামে টিকিট বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময়  রফিকুল ইসলাম ৬৫৫ টাকার ট্রেনের টিকিট ১১০০ টাকায় বিক্রি করছিলেন। তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।'

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী