উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ১৫:২৮আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৫:৩০

কক্সবাজারের উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগেছে। সোমবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটায় এই ঘটনা ঘটে। আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে পুলিশ ফায়ার সার্ভিস।

১৪-এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক জানান জানান, উখিয়ার ইরানী পহাড়ের ক্যাম্পে আগুন লাগার খবরে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ফায়ার সার্ভিসের দুটি দল পৌঁছে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হন। তবে এ ঘটনায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি লার্নিং সেন্টার পুড়ে গেছে। 

বালুখালী ক্যাম্পের বাসিন্দা পিটার জানান, ‌‘বাতাস থাকায় ক্যাম্পে লাগা আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’ 

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে আগুনে প্রায় ৬০০ ঘর পুড়ে যায়। এতে আশ্রয় হারায় তিন হাজারের বেশি মানুষ। গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যান ১৫ রোহিঙ্গা।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের