ফেনী জেলা ছাত্রলীগের নতুন সভাপতি তোফায়েল ও সম্পাদক জাবেদ

ফেনী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১০:১৫আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:১৫

ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটির  সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) রাতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে তোফায়েল আহমেদকে সভাপতি ও নুর করিম জাবেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। তারা স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

ফেনী জেলা ছাত্রলীগের সাবেক কমিটি এক বছরের জন্য ঘোষণা করা হলেও তারা সাত বছর দায়িত্ব পালন করে। গত সোমবার মেয়াদোত্তীর্ণ ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়।

তোফায়েল আহমেদ ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং নুর করিম জাবেদ জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী