মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ এপ্রিল ২০২২, ১২:০৭আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২:০৭

চট্টগ্রামে অজ্ঞান ও মলম পার্টির চার সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, মলম ও নগদ ১৪ হাজার ৫শ' টাকা উদ্ধার করা হয়। বুধবার (৬ এপ্রিল) রাতে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে যমুনা ব্যাংকের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার চার জন হলেন– রাঙ্গুনিয়া উপজেলার শিলক মিনা গাজীর টিলা এলাকার মৃত রমিজ আহমদের ছেলে তাজু উদ্দিন ওরফে তাজউদ্দিন (৪৯), লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকার মৃত নজির আহমদের ছেলে আলী ওরফে আলমগীর (২৯), সাতকানিয়া উপজেলার ঘাটিয়াপাড়া, রামপুর এলাকার মো. ইব্রাহিমের ছেলে সাহাব উদ্দিন (৩৭) এবং লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে নুরুল আলম ওরফে নুর উদ্দিন ওরফে জামান (৪৫)।

ওসি জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগাসাজশে ডাবের পানি এবং মিনারেল ওয়াটারে সঙ্গে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে কৌশলে পান করিয়ে অজ্ঞান করে। এরপর তেজস্ক্রিয় মলম লাগিয়ে চোখে যন্ত্রণা সৃষ্টি করে পথচারী ও বাসযাত্রীদের টাকাপয়সা ছিনিয়ে নেয়। উদ্ধার নগদ টাকা বিভিন্ন পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে এই কায়দায় নেওয়া বলে স্বীকার করেন তারা। 

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম