আখাউড়া-আগরতলা রেলপথের অগ্রগতি নিয়ে মন্ত্রীর অসন্তোষ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ১৪:০২আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৪:০৬

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) আখাউড়ার শিবনগরে দুই দেশের শূন্য রেখায় রেলপথের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হতাশার কথা জানান। 

কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে রেলমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ে জুনের মধ্যে বাংলাদেশ অংশে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সময়ের মধ্যে সেটা হবে না। ঠিকাদার বলেছে জুনের মধ্যে রেললাইন বসানোর কাজ শেষ করতে পারবে। স্টেশন নির্মাণ, সিগনালিংসহ অন্যান্য কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারলেও আমরা খুশি হবো। তবে সেটাও না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি। কাজের অগ্রগতি দেখার জন্য আমার সহকর্মীরা নিয়মিত এখানে আসছি। প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার জন্য আমরাও চাপে আছি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রকল্পটি পরিদর্শন করেছি। আসা করছি শিগগিরই প্রকল্পের কাজ শেষ হবে।  

রেল মন্ত্রণালয়ের মহা পরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহা-পরিচালক কামরুল আহসান, মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, ইউএনও রুমানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজের পরিদর্শন করেন।

/টিটি/
সম্পর্কিত
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ: রেলমন্ত্রী
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি