টেকনাফে সংঘর্ষ: ছাত্রলীগ নেতাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

টেকনাফ (কক্সবাজার) কক্সবাজার
১০ এপ্রিল ২০২২, ২১:৪৯আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২১:৪৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফাসহ ২৮ জন আসামি করা হয়েছে। 

রবিবার (১০ এপ্রিল) হ্নীলার মৌলভীবাজার নাইক্ষংথালী এলাকার অলি আহমদের ছেলে বেলাল উদ্দীন বাদী হয়ে মামলাটি করেছেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে অভিযোগ আনা হয়েছে, গত শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় লাঠি, দা ও ছুরি নিয়ে বাদীর ভাতিজা সাইফুল ইসলামের ওপর হামলা চালায় আসামিরা। ভাতিজাকে বাঁচাতে এগিয়ে এলে বেলাল উদ্দীনকেও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। একই সময়ে আসামিরা ইট-পাটকেল ছুড়ে স্থানীয় মসজিদের জানালাসহ কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। সেই সঙ্গে গ্রামবাসীর ওপর হামলা করা হয়।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘এজাহারটি প্রাথমিক তদন্ত করে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ 

মামলার বিষয়ে জানতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফাকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। অবশ্য সংঘর্ষের পর তিনি বলেছিলেন, ‘ঘটনাস্থলে পুলিশসহ আমরা সবাই মিলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি। উভয় পক্ষের লোকজন আমার পরিচিত ছিলেন। এ সময় কয়েকজন আহত হন।’ 

আরও পড়ুন: মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

কক্সবাজার ছাত্রলীগের সাবেক সদস্য সায়েদ আমিন নিশান বলেন, ‘জীবনে কখনও ছাত্রলীগ করেনি, হঠাৎ ছাত্রদল থেকে এসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছে। পদবি ব্যবহার করে বিভিন্ন বিতর্কিত কাজ করে ছাত্রলীগের মানসম্মান ক্ষুণ্ন করছে নুরুল মোস্তফা। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, কানে হেডফোন দিয়ে রাস্তা পার হওয়া এক যাত্রীর গায়ে টমটমের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। এতে প্রভাব খাটাতে চেয়েছিলেন নুরুল মোস্তফার আত্মীয় সুলতান আজম। 

এ নিয়ে মৌলভীপাড়া ও পাহাড়পাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে শুক্রবার বিকালে সুলতানের সঙ্গে সাইফুল ইসলামের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির একপর্যায়ে সাইফুলকে মারধর করেন সুলতান। এ সময় সাইফুলকে বাঁচাতে তার চাচা বেলালসহ অন্যরা এগিয়ে আসেন। সুলতানকে তারা ধাওয়া দেন। পরে বিপুল সংখ্যক লোকজন নিয়ে আবারও সাইফুল ও তার চাচা বেলালকে মারধর করেন সুলতান। খবর পেয়ে সাইফুলের পাড়ার লোকজনও এগিয়ে আসেন। পরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ