স্বামীর বিরুদ্ধে সাত মামলা, স্ত্রীর বিরুদ্ধে ৮টি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০২২, ২২:৪২আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২২:৪২

চট্টগ্রামে ১৫টি মামলায় সাজা পরোয়ানাভুক্ত আবাসন ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) ভোরে জেলার সীতাকুণ্ড থানাধীন শীতলপুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার স্বামী-স্ত্রী হলেন- পোর্ট সিটি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিব খান (৬০) ও তার স্ত্রী দিলশাদ বেগম (৪০)।

পুলিশ জানায়, মো. মুহিব খানের বিরুদ্ধে সাতটি মামলা আছে। এর মধ্যে ছয়টিতে সাজা পরোয়ানা ও একটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। স্ত্রী দিলশাদ বেগমের বিরুদ্ধে আছে আটটি মামলা। এর মধ্যে সাতটি সাজা পরোয়ানা ও একটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সিএমপির আকবর শাহ থানার ওসি মো. জহির হোসেন জানান, গ্রেফতার দম্পতি ডেভেলপার ব্যবসা করতেন। ব্যাংক ও ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা হয়। অধিকাংশ মামলায় তাদের সাজাও হয়। এর মধ্যে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড থেকে এক কোটি ২০ লাখ টাকা তারা ঋণ নেয়। পরে ঋণের টাকা পরিশোধ না করায় চেকের বিপরীতে ব্যাংক কর্তৃপক্ষ মামলা করে। ওই মামলায়ও তাদের সাজা হয়।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি