পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে সিএমপির ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ এপ্রিল ২০২২, ১৫:৪৪আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৫:৪৪

চট্টগ্রামে পহেলা বৈশাখে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করে দর্শনার্থীদের অনুষ্ঠানস্থল ত্যাগসহ ১১টি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেল বলেন, ‘এবার পহেলা বৈশাখে সিএমপির পক্ষ থেকে দেওয়া ১১টি নির্দেশনা অবশ্যই সবাইকে মানতে হবে।’

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন উপলক্ষে নগরীর জনসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ করা হয়।

১১টি নির্দেশনা মধ্যে আছে– দুপুর ২টার মধ্যে নববর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ করে দর্শনার্থীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করা; অনুষ্ঠানে আগতদের মুখোশ ব্যবহার থেকে বিরত থাকা; ডিসি হিল এবং সিআরবি এলাকায় দর্শকদের নির্ধারিত প্রবেশ ও বের হওয়ার পথ ব্যবহার করা, বিরক্তির উদ্রেক ও শব্দ দূষণকারী ভুভুজেলা, বাঁশি ইত্যাদি বাজানো থেকে বিরত থাকা; বাজি/পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকা; বড় ব্যাগ, পোটলা, ব্যাক প্যাক বহন করা থেকে বিরত থাকা; অনুষ্ঠানে আসা নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি সৌজন্যমূলক আচরণ প্রদর্শন করা; সন্দেহজনক কোনও ব্যক্তি/বস্তু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করা; যেকোনও ধরনের মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা; উৎসব প্রাঙ্গণে কোনও খাবারের দোকান স্থাপন না করা; উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নারী-শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকল্পে সব ধরনের নাগরিক সহযোগিতা প্রদান করা।

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
উৎসবমুখর পরিবেশে জবিতে উদযাপিত হলো বর্ষবরণ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের