পানিতে ডুবে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ২০:২৪আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২০:২৪

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাই হলো- সাইমুন হোসেন (৭) ও তামিম হোসেন (৫)। তারা মুকুন্দসার গ্রামের পাটওয়ারী বাড়ির সাইফুল পাটওয়ারী ছেলে। রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাদী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালের পর থেকে সাইমুন ও তামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম