কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যায় আ.লীগের ৪ নেতা বহিষ্কার 

কক্সবাজার প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ২০:৪০আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২০:৪০

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে সরকারি সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় স্থানীয় যুবক মোর্শেদ আলীকে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলালসহ সাত জনকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে আওয়ামী লীগ ও যুবলীগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইফতারি কিনতে যাওয়া যুবককে বাজারে কুপিয়ে হত্যা

জানা যায়, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পিএমখালীর চেরাংঘর বাজার এলাকায় অভিযুক্তরা মোর্শেদ আলীকে রাস্তায় ফেলে লাঠি ও হাতুড়ি দিয়ে পেটানো হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। মোর্শেদ আলী পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে।
 
এ সময় আ.লীগ নেতা সিরাজুল মোস্তফা আলাল ঘোষণা দেন, ‘তাকে উপরের নির্দেশে মেরে ফেলা হচ্ছে, কেউ কাছে আসবে না।’ 
 
এ ঘটনায় শনিবার (৯ এপ্রিল) বিকালে নিহতের ভাই জাহেদ আলী বাদী হয়ে সিরাজুল মোস্তফা আলালসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

এরআগে, মঙ্গলবার রাতে সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম ও তিন যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, ছৈয়দ রেজাউর রহমান ও টিপু সুলতান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিরাজুল মোস্তফা আলাল, জয়নাল আবেদীন হাজারী, আবু তাহের ও আবদুল মালেককে দলের স্ব স্ব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। 

যুগ্ম আহবায়ক ও ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, বহিষ্কৃতদের বিরুদ্ধে আলোচিত মোর্শেদ আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
 
এদিকে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি আবদুল মালেক ও সাংগঠনিক সম্পাদক আক্কাস উদ্দিন এবং পিএমখালী ইউনিয়ন সভাপতি আরিফকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
গত মঙ্গলবার রাতে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর তাদের দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানান। তিনি জানান, মোর্শেদ আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী