কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী মুন্নাসহ বিভিন্ন মামলার ২১ জন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ০০:১২আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০০:১২

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন মুন্নাসহ বিভিন্ন মামলার ২১ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক ও ৭টি ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল চারটার দিকে কক্সবাজার সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় কক্সবাজার শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ৫টি টিম। যাদের হাতে ধরা পড়েছে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামি নুরুল ইসলাম মুন্নাসহ মোট ৩২ জন।

বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা পুলিশের এ বিশেষ অভিযানে প্রথম ধাপে ১২ জন ও পরে শুক্রবার আরও ২১ জনকে গ্রেফতার করা হয়। এদের প্রত্যেকের বিরুদ্ধে, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের