শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আটক

নোয়াখালী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ১৫:৫২আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫:৫২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে আবু আফসার মো. মিজানুর রহমান (৫২) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করা হয়েছে। 

শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। মিজানুর রহমান উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের জয়নারায়নপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের যৌন নির্যাতন এবং মসজিদের জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। মাদ্রাসা রক্ষায় এলাকাবাসী তার বহিষ্কার দাবি করলে, বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এছাড়া, গত ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠে।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব জানান, অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী শনিবার মাদ্রাসার ভেতরে মানববন্ধন করেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকের সন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, গত ফেব্রুয়ারিতে ধর্ষণের অভিযোগ উঠলে কোন সংক্ষুব্ধ ব্যক্তি, ছাত্র বা অভিভাবক থানায় মৌখিক বা লিখিত অভিযোগ দেননি।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের