ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে যাওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ১৫:৫৪আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫:৫৪

লক্ষ্মীপুরে এক ভাড়া বাসায় স্ত্রী শহর বানুকে (৪৫) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী খোকন আলী শেখের বিরুদ্ধে। রবিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে। এরপর দুপুরে জেলা স্টেডিয়ামে পূর্বপাশে সিরাজ মিয়ার বাসা থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। আটক ব্যক্তি বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলার চর জলিক গ্রামের মেহের আলীর ছেলে।

পুলিশ সুপার বলেন, আটক খোকন আলী শেখের ছোট ভাই ফকির শেখ সম্প্রতি তার ভাবি শহর ভানুকে নিয়ে পালিয়ে আসেন। আসার সময় শহর ভানু খোকন আলী শেখকে তালাক দেন। তাদের সংসারে তিন ছেলে সন্তান রয়েছে। দুই ছেলে বিয়েও করেছে। 

এদিকে স্ত্রী চলে আসার পর খোকন আলী শেখ বিভিন্ন স্থানে তাকে খোঁজ করতে থাকেন। পরে সকালে লক্ষ্মীপুর স্টেডিয়ামের পাশে সিরাজ মিয়ার বাড়িতে স্ত্রী শহর ভানু ও ভাই ফকির শেখের সন্ধান পান তিনি। তারা ২১ দিন ধরে সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া ছিলেন। ফকির শেখ পেশায় ভাঙারির ব্যবসা করেন। সকাল ১০টার দিকে ফকির শেখ ব্যবসার সন্ধানে বের হন। এ সুযোগে খোকন আলী বাসায় প্রবেশ করে স্ত্রী শহর ভানুকে ছুরিকাঘাতে হত্যা করেন।

প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান পুলিশ সুপার।

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম