টিলায় উঠতে গিয়ে পেছনে চললো গাড়ি, উল্টে ২ ছাত্র নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১৬:১৭আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৬:১৭

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হাতিমুড়া-ডলু সড়কে আনারসবোঝাই গাড়ি উল্টে ঘটনাস্থলে দুই ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলু পাড়ায় সোমবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর আনারসবোঝাই একটি জিপ হাতিমুড়া বাজারে আসার পথে উঁচু টিলা ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি পেছনের দিকে চলতে থাকে এবং কয়েকবার উল্টে গাড়িতে থাকা শ্রমিক ও মানিকছড়ি  কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাজু মারমা (১৫) ও ওসমানপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র উগ্যজাই মারমা (১২) ঘটনাস্থলে মারা যায়।

রাজু মারমা উপজেলার ঢেপুয়া পাড়া এলাকার চাইথোয়াই মারমার ছেলে এবং উগ্যজাই হাতি মুড়া এলাকার হ্যাংলা মারমার ছেলে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন উপজেলার ফকিরনালা এলাকার থোয়াইচাই মারমার ছেলে রাসাই মারমা (৩৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যান। আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনুর আলম বলেন, লাশ ও গাড়িটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার