তিতাস নদীতে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২, ১৭:১৪আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৭:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে একটি ধানবোঝাই নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা বিল্লাল (২৭) নামে এক ধান কাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরান হোসেন জানান, সকালে চাপুইর এলাকা থেকে ধানবোঝাই একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকায় ধানের মালিকসহ দুই শ্রমিক ও মাঝি ছিলেন। 

চাপুইর এলাকায় কিছু দূর যাওয়ার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি সাঁতরে তীরে ওঠেন। তবে শ্রমিক বিল্লালের কোনও সন্ধান মেলেনি।  ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ওসি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি দল এবং আখড়া থেকে অপর একটি উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নদীর এই জায়গায় গভীরতা বেশি। তাই উদ্ধারে অভিযানে বেগ পেতে হচ্ছে। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে। আশা করা যাচ্ছে, নিখোঁজ শ্রমিককে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে‌।

/এসএইচ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী