সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল

সাতক্ষীরা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ১০:৪৭আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৫:১৪

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধার করা হয়েছে। তবে অন্য চার জন নিখোঁজ রয়েছেন। গত সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া মৌয়ালদের গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়। পরে রাত নয়টার দিকে তাদের স্বজনরা এসে বাড়িতে নিয়ে যান।

বন বিভাগের সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যে মধু সংগ্রহের সময় মৌয়ালদের বহনকারী একটি নৌকা সোমবার রাত নয়টার দিকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পাওয়ার পর বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ভাসতে ভাসতে পরদিন মঙ্গলবার সন্ধ্যার দিকে সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে চার মৌয়ালকে উদ্ধার করে বন বিভাগ।

উদ্ধার হওয়া মৌয়ালেরা হলেন- সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গতকাল রাত আটটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়। তবে এখনও নিখোঁজ চার মৌয়াল।

তারা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আকবর মোল্লা, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল রহমান বলেন, ১ এপ্রিল বৈধ পাস নিয়ে মৌয়ালেরা সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে নদীতে মৌয়ালদের একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় আটজন মৌয়াল ছিলেন। খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরের দিন জীবিত অবস্থায় চার জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ অপর চার জনের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে শ্যামনগর থানা, কোস্টগার্ড ও বিজিবিকে জানানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ