রিংয়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০২২, ১৯:৫৩আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৯:৫৩

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলার ১১৩তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন তারিকুল ইসলাম জীবন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার হোমনার শাহাজালাল বলীকে হারিয়ে জয়ী হন তিনি।

সোমবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে শহরের লালদিঘী মাঠে অস্থায়ী মঞ্চ করে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলে বিকাল ৫টা পর্যন্ত। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ৭২ জন বলী অংশ নেন। প্রায় ৩০ মিনিটের লড়াই শেষে জীবন বলী তিন পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

জীবন বলী ২০১৮ সালের ১০৯তম আসরে চ্যাম্পিয়ন এবং ২০১৯ সালে রানার্স আপ হন। ২০১২ সাল থেকে তিনি নিয়মিত জব্বারের বলী খেলায় অংশ নিচ্ছেন।

রিংয়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন জীবন

খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভির।

খেলা পরিচালনা করেন সাবেক কমিশনার আবদুল মালেকসহ চার জন। বাকি তিন জন হলেন, মো. জামাল, জাহাঙ্গীর ও কামরুজ্জামান রনি।

রিংয়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন জীবন

এবারের চ্যাম্পিয়নকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা ও ট্রফি। রানার আপকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা।

এদিকে বলী খেলাকে ঘিরে লালদিঘী মাঠে বসেছে বৈশাখী মেলা। রবিবার থেকে শুরু হওয়া মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের