নিজ এলাকায় এহসানুল হক মিলনের গাড়িতে হামলা

চাঁদপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ২২:৫৮ আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২২:৫৮

চাঁদপুরের কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় নেতা ড. আ ন ম এহসানুল হক মিলনের গাড়ি হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ইফতার মাহফিলে অংশগ্রহণ না করে পার্শ্ববর্তী হোসেনপুর এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে ঢাকায় ফিরে যান তিনি।

পুলিশ জানায়, সোমবার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পরে ওই এলাকা দিয়ে আরেকটি ইফতার মাহফিলে যাওয়ার চেষ্টা করলে ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী গাড়ির পেছনে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে এহসানুল হক মিলন দাবি করেন। এ সময় তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী ও সাংবাদিক আতাউল করিম গাড়িতে ছিলেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দীন বলেন, ‘বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ছিল। মিলন সাহেবকে ওই পথ দিয়ে না যেতে আমরা নিষেধ করেছি। কিন্তু তিনি ওই পথ দিয়ে প্রথমে হেঁটে যান। পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দেয়। যদিও আমরা তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। একপর্যায়ে তিনি গাড়িতে উঠে যাওয়ার পর কে বা কারা গাড়িতে ঢিল ছোড়ে। এতে করে একটি গাড়ির গ্লাস ভেঙে যায়।’

/এফআর/
সম্পর্কিত
যুবদল নেতার বাড়ির সামনে কাফনের কাপড়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি, যে কারণে বিভ্রান্তি
মব করে পদত্যাগপত্রে সই: এবার সেই উপাচার্যকে ক্যাম্পাসে আনলেন বিএনপির নেতারা
সর্বশেষ খবর
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ
আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ
তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের কী আলোচনা হলো
তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের কী আলোচনা হলো
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’