বেড়েছে যাত্রীর চাপ, দ্বিগুণ ট্রিপ দিচ্ছে লঞ্চগুলো

চাঁদপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ০৮:৫৭আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৮:৫৭

সদরঘাট থেকে অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ ট্রিপ দিচ্ছে লঞ্চগুলো। ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চাপ থাকায় লঞ্চগুলো স্পেশাল ট্রিপ দিচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা। শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাটে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা যাত্রীদের চাপ ছিল। রাত ১১টার পর তা স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিএ জানায়, শুক্রবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চাঁদপুর নদী বন্দরে ঢাকা থেকে এসেছে ২৩টি যাত্রীবাহী লঞ্চ। আর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ১৫টি লঞ্চ। নারায়ণগঞ্জ থেকে এসেছে ১৩টি, ছেড়ে গেছে ১২টি এবং বরিশালসহ দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে চাঁদপুর ঘাট থেকে ছেড়ে গেছে ১১টি যাত্রীবাহী লঞ্চ। আরও কয়েকটি লঞ্চ ছাড়ার অপেক্ষায় রয়েছে।

বেড়েছে যাত্রীর চাপ, দ্বিগুণ ট্রিপ দিচ্ছে লঞ্চগুলো চাঁদপুর নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক এ কে এম কায়সারুল ইসলাম বলেন, ‘যাত্রীর চাপ বাড়ায় বৃহস্পতিবার থেকে বিশেষ লঞ্চ চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক সময়ে ঢাকা-চাঁদপুর নৌপথে দিনে ১২টি লঞ্চ চলাচল করতো। সেখানে রাত ১১টা পর্যন্তই চাঁদপুর এসেছে ২৩টি। আরও আসছে। এ ছাড়া চাঁদপুর থেকে বিশেষ লঞ্চ যাচ্ছে বরিশালসহ দক্ষিণাঞ্চলে।

উল্লেখ্য, ঢাকা থেকে চাঁদপুর ছাড়াও লক্ষ্মীপুর, শরীয়তপুর, বরিশালসহ বিভিন্ন নৌপথের যাত্রীরা চাঁদপুর নদীবন্দর হয়ে যাতায়াত করেন।

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের