ঈদে বুকিং হয়ে গেছে সাজেকের সব রিসোর্ট-কটেজ

রাঙামাটি প্রতিনিধি
০১ মে ২০২২, ১৮:২৭আপডেট : ০১ মে ২০২২, ১৮:২৭

রাঙামাটির মেঘের উপত্যকাখ্যাত পর্যটনকেন্দ্র সাজেকে ঈদের ছুটি উপলক্ষে সব রিসোর্ট-কটেজের আগাম বুকিং হয়ে গেছে। ঈদ ও সাপ্তাহিক টানা ছুটিতে রাঙামাটিতে পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। এতে চাপ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রবিবার (১ মে) সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, ৫, ৬ ও ৭ মে’র জন্য ১৩০টির মতো রিসোর্ট-কটেজের সব কক্ষ আগাম ভাড়া হয়ে গেছে। সাজেকে এসব রিসোর্ট-কটেজে দৈনিক সাড়ে তিন হাজারের বেশি পর্যটক থাকতে পারেন। এ ছাড়া বিভিন্ন বাড়ি ও তাবুতে বেশ কিছু পর্যটক রাতযাপন করেন।

ঈদে বুকিং হয়ে গেছে সাজেকের সব রিসোর্ট-কটেজ

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই জানান, ঈদের ছুটি উপলক্ষে তাদের রিসোর্ট-কটেজের টানা তিন দিন সব কক্ষ বুকিং হয়ে গেছে। আগামী ৫, ৬ ও ৭ মে রিসোর্ট-কটেজগুলোতে কোনও কক্ষ খালি নেই।

ঈদে বুকিং হয়ে গেছে সাজেকের সব রিসোর্ট-কটেজ

তিনি আরও জানান, ১১ থেকে ১৪ মে চার দিন সপরিবারে সাজেক অবস্থান করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রাষ্ট্রপতির প্রটোকলে নিয়োজিতদের থাকার জন্য বেশ কিছু কক্ষ বাদে বাকি সব রিসোর্ট-কটেজে পর্যটকরা থাকতে পারবেন।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি