পটিয়ার সেই আওয়ামী লীগ নেতাকে দেখতে গেলেন আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২২, ০২:১১আপডেট : ০২ মে ২০২২, ০২:১১

চট্টগ্রামের পটিয়ায় হামলার শিকার আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে দেখতে গেলেন দলটির কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

রবিবার (১ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন জিতেন কান্তিকে দেখতে যান তিনি। এ সময় তার শয্যার পাশে অবস্থান করেন ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

আমিন বলেন, হামলাকারীরা যেই হোক, তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না।‌ অপরাধীকে কঠিন শাস্তি পেতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ এপ্রিল) উপজেলার পূর্ব হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে ইফতার অনুষ্ঠানের ব্যানারে চেয়ারম্যানের নাম না থাকায় চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটে। 

তিনি হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া জিতেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি।

আহত জিতেন কান্তিকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গাছে বেঁধে জিতেনকে মারধরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়ে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম ও তার ছেলেকে গ্রেফতার করে।

/এসও/এফএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান