বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মে ২০২২, ০৮:৫১আপডেট : ০২ মে ২০২২, ০৮:৫১

চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ ইমন (২২) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে। 

রবিবার (১ মে) রাত ১১টার দিকে বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়ার বজ্রঘোনা ৮নং গলিতে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ছুরিকাঘাতে আহত ইমন নামে এক তরুণকে রবিবার (১ মে) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত মোহাম্মদ ইমন বাকলিয়া থানাধীন দক্ষিণ পাড় বদরুজ মাঝির বাড়ির জামাল উদ্দিনের ছেলে। 

সালাউদ্দিন নামে তার এক প্রতিবেশী জানান, রবিবার রাত ১০টার দিকে রিয়াদ নামে স্থানীয় এক ব্যক্তি ইমনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর বজ্রঘোনা কর্ণফুলী নদীর পাড়ে নিয়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। 

রিয়াদ এলাকায় মাদক ব্যবসা করে দাবি করে সালাউদ্দিন বলেন, ‘ইমন মাদক বিক্রিতে বাধা দিয়েছিল। এই ক্ষোভ থেকে তাকে খুন করা হয়েছে।’

/ইউএস/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক