‘আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হবে’

ফেনী প্রতিনিধি
০৫ মে ২০২২, ২২:৫৯আপডেট : ০৫ মে ২০২২, ২২:৫৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে সরকার শুধু রুটিন ওয়ার্ক করে যাবে। বাকি কাজ নিরপেক্ষ নির্বাচন কমিশন করবে।

বৃহস্পতিবার (০৫ মে) রাতে ফেনী সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি পানি ঘোলা করে নির্বাচনে শেষ পর্যন্ত অংশ নেবে। আর সেই নির্বাচনে বিপুল ভোট পেয়ে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ।

এরপর ফেনী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহমদের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় ওবায়দুল কাদের দুঃসময়ের কর্মীরা যেন নতুনদের আগমনে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের