বাবার কাছে পাওনা টাকার জন্য সন্তানকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৩

কুমিল্লা প্রতিনিধি
০৭ মে ২০২২, ২২:২৭আপডেট : ০৭ মে ২০২২, ২২:২৭

কুমিল্লায় বাবার কাছে ৪৫০ টাকা পাওনার জেরে সাহেদ হোসেন শান্ত নামে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। জেলার বুড়িচং উপজেলার ভৈরবপুর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ মে) রাতে এই ঘটনার ভিডিও-ছবি যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার পর ওই কিশোরের বাবা ইউসুফ মিয়া চার জনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা করেন।

বুড়িচং থানার ওসি মাকছুদ আলম শনিবার সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হবে। বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন– নাহিদুল ইসলাম (২০), নাজমুল হোসেন (২৩) ও জসিম উদ্দিন (২৭)।

বুড়িচং থানা ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শান্ত ভৈরবপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। কিছু দিন আগে ইউসুফ একই গ্রামের নাহিদুলের কাছ থেকে একটি খাট কেনেন। এতে তার ৪৫০ টাকা বকেয়া ছিল। ঈদের কয়েকদিন আগে ব্যবসায়ী নাহিদুল তাদের বাড়ি গিয়ে বকেয়া টাকার জন্য গালমন্দ করেন। এক সপ্তাহ পরে টাকা পরিশোধ করবেন বলে জানান ইউসুফ। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে ঈদের দিন বিকালে শান্তকে অস্ত্র ঠেকিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে নাহিদুল ও তার সঙ্গীরা। শুক্রবার এ ঘটনার ভিডিও-ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ইউসুফ মিয়া জানান, ঈদের দিন ঘুরতে বের হলে ফার্নিচার ব্যবসায়ী নাহিদুল, তার ভাই নাজমুল এবং সঙ্গে থাকা আনোয়ার ও জসিম অস্ত্র ঠেকিয়ে তাকে নাজমুলের বাড়িতে নিয়ে যায়। পরে গাছের সঙ্গে বেঁধে তাকে নির্যাতন করে। এ সময় স্থানীয় লোকজন মারধরের ভিডিও ও ছবি তুলে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি সচিব ও গ্রাম পুলিশ সেখান থেকে শান্তকে উদ্ধার করে।

/আরকে/এফআর/

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী