চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মে ২০২২, ১৫:৫০আপডেট : ০৮ মে ২০২২, ১৫:৫০

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় মো. ফরিদ (৪২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মে) রাত ১২টায় ডবলমুরিং থানার রেলওয়ে স্টেশন বাজারে এই ঘটনা ঘটে। ফরিদ পাহাড়তলী থানার আই ডব্লিউ কলোনীর জাফর আহমেদের ছেলে।

নিহতের স্ত্রী নাহিদা আক্তার জানান, ‘আমার স্বামী রেলওয়ে থেকে পাহাড়তলী বাজার এলাকায় কিছু জমি বরাদ্দ নিয়েছে। এসব জমিতে রমজানের আগে থেকে দোকান ঘর নির্মাণের চেষ্টা করছেন। এতে স্থানীয় সন্ত্রাসীরা বাধা দেয়। রমজানে স্থানীয় সন্ত্রাসী সোহেলের নেতৃত্বে আমার স্বামীকে ছুরিকাঘাত করা হয়। তখন স্বামী বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তখন সন্ত্রাসীদের ভয়ে থানায় মামলা করিনি। তার সেই ক্ষত শুকায়নি। ছুরিকাঘাতকারী সোহেল বর্তমানে অন্য মামলায় কারাগারে। গত কিছুদিন ধরে স্থানীয় সন্ত্রাসী আলো ও চশমা ফারুকসহ একটি গ্রুপ ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অন্যথায় দোকান নির্মাণ করতে দেওয়া হবে না এবং মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল।’

তিনি আরও জানান, ‘শনিবার দোকানের কাজ চলাকালীন সন্ত্রাসীরা রাতে আবারও চাঁদার জন্য এলে ঝগড়া হয়। এ সময় সন্ত্রাসীরা আমার স্বামীকে মারধর ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন জানান, ‘পূর্বশত্রুতার জের ধরে ফরিদকে হত্যা করা হয়েছে। পাহাড়তলী বাজারে তার একটি কার ওয়াশের দোকান আছে। এলাকার কিছু দুর্বৃত্ত বিভিন্ন সময়ে তার কাছ থেকে অবৈধ সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করে। ফরিদ তা দিতে অস্বীকৃতি জানান। তাদের বিরুদ্ধে মামলা করার ভয় দেখাতেন। শনিবার রাতে পাহাড়তলী রেলওয়ে বাজার জামে মসজিদের সামনে ফরিদকে মারধর করার এক পর্যায়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় মারা যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের চিহ্নিতের চেষ্টা চলছে।’

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের