যুবককে কুপিয়ে হত্যা: একই পরিবারের ৫ জন কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৯:১৮আপডেট : ০৯ মে ২০২২, ১৯:১৮

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. ইসরাফিল (২৮) নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় একই পরিবারের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৯ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল-দুর্গাপুর গ্রামের মোক্তল হোসেন, স্ত্রী রহিমা বেগম, মেয়ে নাসরিন আক্তার, আইরিন আক্তার ও তানজিনা আক্তার। নিহত ইসরাফিল ওই গ্রামের হানিফ মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ইসরাফিল শান্ত প্রকৃতির ছেলে। ঘাতক সজিব ও তার পরিবার জমির বিরোধকে কেন্দ্র করে একাধিকবার ইসরাফিলের পরিবারের লোকদের ওপর হামলা চালায়।

উল্লেখ্য, ইসরাফিলের পবাবা হানিফ মিয়া ও পার্শ্ববর্তী মোক্তল হোসেনের সঙ্গে এক শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলছে। রবিবার (৮ মে) দুপুরে মোক্তল হোসেনের ছেলে সজিব, বোন নাসরিন, আইরিন ও মা রহিমা বেগম বিরোধের ওই জায়গায় খড়ের স্তূপ তৈরি করছিল। ইসরাফিল ও তার ভাই সালমান বাধা দেয়। এ সময় হাতে থাকা কুড়াল দিয়ে ইসরাফিলের ঘাড়ে ও মাথায় আঘাত করে সজিব। তার চাচাতো ভাই রামীম, মা রিনা বেগম ও চাচি আয়েশা বেগম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে। 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইসরাফিলকে মৃত ঘোষণা করেন। তার মা রিনা বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম