এটি বাংলাদেশ, শ্রীলঙ্কা নয়: হানিফ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ মে ২০২২, ১৬:৪০আপডেট : ১১ মে ২০২২, ১৬:৪০

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি আমাদের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আন্দোলনের হুমকি দিচ্ছে। এসব হুমকি-ধমকি দিয়ে কোনও লাভ হবে না। মাথায় রাখতে হবে, এটা বাংলাদেশ, শ্রীলঙ্কা নয়।’

বুধবার (১১ মে) দুপুরে লক্ষ্মীপুর পৌর ও সদর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর শহরের এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর ও সদর থানা আওয়ামী লীগের ব্যানারে সম্মেলনের আয়োজন করা হয়। 

বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি-জামায়াত কোনেরকম ষড়যন্ত্র করে পার পাবে না। রাজনীতি করেন, গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। যদি জনগণের রায় পান, তাহলে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন। আর তা না হলে ষড়যন্ত্র বা অন্য কোনোভাবে ক্ষমতায় আসার স্বপ্ন আপনাদের দুঃস্বপ্ন হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশের দিবাস্বপ্ন দেখার কোনও কারণ নেই। শ্রীলঙ্কার দূরবস্থা ছিল, তারা দেউলিয়া হয়ে গেছে। আর বাংলাদেশ সমৃদ্ধশালী হচ্ছে। বাংলাদেশে প্রতিবছর প্রবৃদ্ধির হার বাড়ছে। বাংলাদেশ নিয়ে আপনাদের দুঃশ্চিন্তা করার দরকার নেই। বিএনপি হাওয়া ভবন বানিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছেন। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। 

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। 

/এসএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম