চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যায় গ্রেফতার আরও ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মে ২০২২, ২০:৫৮আপডেট : ১২ মে ২০২২, ২১:০৫

 

 

চট্টগ্রামে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মো. ফরিদ (৪২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বুধবার (১১ মে) রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এবং চান্দিনা থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই জন হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা এলাকার আবদুল কুদ্দুসের ছেলে আলী আজগর লেদা (২৫) এবং পাহাড়তলী থানার আবদুল আলী শেখের ছেলে ইসমাইল হোসেন (৩০)। 

বৃহস্পতিবার (১২ মে) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যায় জড়িত আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুই জন ফরিদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি। গ্রেফতার ইসমাইল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার মাদক আইনে একটি মামলা রয়েছে।

এর আগে শনিবার (৭ মে) রাত ১২টায় ডবলমুরিং থানার রেলওয়ে স্টেশনের পাহাড়তলী বাজারে ছুরিকাঘাতে ও পিটিয়ে হত্যা করা হয় ফরিদকে। নিহত ফরিদ পাহাড়তলী থানার আইডব্লিউ কলোনির জাফর আহমেদের ছেলে।

গত রবিবার (৮ মে) নিহত ফরিদের স্ত্রী নাহিদা আক্তার বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ঘটনার পর পুলিশ দিদার ও হৃদয় নামে দু’জনকে গ্রেফতার করে।

 

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম