দোকানে ১৩শ’ লিটার সয়াবিন তেল, জরিমানা অর্ধলাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ মে ২০২২, ১৫:৪১আপডেট : ১৪ মে ২০২২, ১৫:৪১

ব্রাহ্মণবাড়িয়ায় মুদি দোকানে ১৩শ’ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ মে) দুপুরে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তেল উদ্ধার করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। পরে প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল ৭৬০ টাকা দরে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

ক্রেতা আবুল কালাম বলেন, ‘৭৬০ টাকায় পাঁচ লিটার সয়াবিন তেল কিনেছি। একদম ন্যায্যমূল্য। পুলিশ ও ম্যাজিস্ট্রেট বাজারে অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করেছে। প্রচুর তেল গোডাউনে মজুত আছে। এই ছোট দোকানে যদি এত তেল থাকে, তাহলে বড় দোকানে আরও কত তেল আছে!’

হাফেজ বেলাল নামে আরেক ক্রেতা বলেন, ‘বাজার থেকে ২০০ টাকা দরে পাঁচ লিটার তেল কিনেছি। তেলের দাম অনেক বেশি। এখন অভিযান হওয়াতে আমরা কম দামে ন্যায্যমূল্যে তেল কিনতে পারলাম।’

ভোক্তা সংরক্ষণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দবাজারের নিয়ামত স্টোরে অভিযান চালানো হয়। এ সময় সয়াবিন তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত তেলগুলো বোতলেরর গায়ের দামে বিক্রি করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
আলোচনায় পাম অলিন, খেয়েছেন কখনও?
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী