কক্সবাজারে গোসল করতে নেমে সাঁতার না জানা পর্যটক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
১৪ মে ২০২২, ১৭:৪০আপডেট : ১৪ মে ২০২২, ১৭:৪০

কক্সবাজারে বঙ্গোপসাগরে গোসল করতে নেমে সাইদুল ইসলাম জহির (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৩ মে) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তিনি নিখোঁজ হলেও এখনও সন্ধান মেলেনি। 

নিখোঁজ পর্যটকের বন্ধু সাকিব জানান, তারা পাঁচ বন্ধু বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজারে পৌঁছেন। এরপর সৈকতের সুগন্ধা পয়েন্টের দুইটি কিটকট চেয়ার ভাড়া নেন। পরে সবাই সাগরে গোসল করতে নামেন।

এক সঙ্গে আসা খালাতো ভাই শামসুল জানান, তিনি ও জহির একসঙ্গে সাগরে নামেন। শামসুল গভীর পানিতে নামলেও জহির সাঁতার না জানায় কোমর পানিতেই ছিল। ঘণ্টাখানেক পর থেকে তারা জহিরকে খুঁজে না পেয়ে ট্যুরিস্ট পুলিশকে জানান। দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সাগরে নিখোঁজের বিষয়টি বুঝতে না পেরে মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করতে থাকে। কিন্তু তাৎক্ষণিক লাইফ গার্ড কর্মীদের বিষয়টি জানানো হয়নি। পরে বিকালে লাইফ গার্ড কর্মীদের জানানো হয়।

সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত লাইফ গার্ড কর্মী মো. শুক্কুর জানান, দুপুরে ভাটার সময় সাগরে বেশ স্রোত ছিল। তবে কোনও পর্যটকের ডুবে যাওয়ার ঘটনা তাদের চোখে পড়েনি। নিখোঁজের সংবাদটি পাওয়ার সঙ্গে লাইফ গার্ডের সবকটি ওয়াচ টাওয়ারে জানানো হয়েছে।

নিখোঁজের বন্ধু তকি ওসমান বলেন, ‘তাকে ছাড়া আমরা কীভাবে ফিরব, তার মা-বাবাকে কী জবাব দেবো।’

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হলেও এখনও সন্ধান পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী