সয়াবিন তেল মজুত করায় দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মে ২০২২, ১৯:৪৫আপডেট : ১৪ মে ২০২২, ১৯:৪৫

চট্টগ্রামে সয়াবিন তেল মজুতের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জব্দ করা হয়েছে দুই হাজার লিটার সয়াবিন তেল। শনিবার (১৪ মে) দুপুরে নগরের চৌমুহনী এলাকায় অবস্থিত সিডিএ কর্ণফুলী মার্কেটে এ অভিযান চালানো হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন জানান, শনিবার কর্ণফুলী মার্কেটে অভিযান চালানো হয়। এতে জে আলম এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেড় হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। তারা এসব তেল বিক্রি না করে মজুত করে রেখেছে। এ কারণে ওই প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একই মার্কেটের এস এম এন্টারপ্রাইজ নামে অপর একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। মজুত করার অভিযোগে এ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা তেল সঙ্গে সঙ্গে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম