সৈকতে গোসলে নেমে নিখোঁজ যুবকের ৩ দিনেও সন্ধান মেলেনি

কক্সবাজার প্রতিনিধি
১৫ মে ২০২২, ১১:২০আপডেট : ১৫ মে ২০২২, ১১:৩৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ সাইদুল ইসলাম জহির (২৮) নামে এক যুবকের তিন দিনেও সন্ধান মেলেনি। রবিবার (১৫ মে) কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাতে কক্সবাজারের বাঁকখালী মোহনায় একটি মরদেহ ভাসছে বলে খবর আসে। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশের একটি দল স্থানীয় কোস্টগার্ডকে সাথে নিয়ে সম্ভাব্য এলাকাগুলোতে তল্লাশি চালায়। কিন্তু কোথাও কোন মরদেহ পাওয়া যায়নি।'

এর আগে গত শুক্রবার পাঁচ বন্ধু বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজারে পৌঁছান। এরপর সৈকতের সুগন্ধা পয়েন্টের দুটি কিটকট চেয়ার ভাড়া নেন। পরে সবাই সাগরে গোসল করতে নামেন।

একসঙ্গে আসা জহিরের খালাতো ভাই শামসুল জানান, তিনি ও জহির একসঙ্গে সাগরে নামেন। শামসুল গভীর পানিতে নামলেও জহির সাঁতার না জানায় কোমর পানিতেই ছিলেন। ঘণ্টাখানেক পর থেকে তারা জহিরকে খুঁজে না পেয়ে ট্যুরিস্ট পুলিশকে জানান। দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সাগরে নিখোঁজের বিষয়টি বুঝতে না পেরে মাইকিং করতে থাকে। কিন্তু তাৎক্ষণিক লাইফ গার্ড কর্মীদের বিষয়টি জানানো হয়নি। পরে বিকালে লাইফ গার্ড কর্মীদের জানানো হয়।

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হলেও, এখনও সন্ধান পাওয়া যায়নি।

/এসএইচ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী