ঘরে-দোকানে আগুন, পুড়ে অন্ধ বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৮ মে ২০২২, ১৬:৫৫আপডেট : ১৮ মে ২০২২, ১৬:৫৫

ভয়াবহ আগুনে পুড়েছে চট্টগ্রামে নগরের ইপিজেড থানাধীন কলসি দীঘির পাড় এলাকার দোকান ও বসতঘর। বুধবার (১৮ মে) বেলা ১১টা ৫ মিনিটে এ আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে চোখে না দেখা ও কানে না শোনা শতবর্ষী বৃদ্ধ আবদুল করিমের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, ‘আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এক বৃদ্ধ মারা গেছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

বন্দর থানার ওসি জাহেদুল কবির বলেন, ‘আগুনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর বাড়ির সবাই ঘর থেকে বের হলেও তিনি বের হতে পারেননি। নিহত ব্যক্তি অন্ধ, কানেও শোনেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগুনে বেশকিছু দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী