সেন্টমার্টিনে তিন লাখ ইয়াবাসহ আটক ১০

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ মে ২০২২, ১৬:৫১আপডেট : ১৯ মে ২০২২, ১৬:৫১

সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে অভিনব কায়দায় পাচারকালে তিন লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ১০ জনকে আটক করেছে নৌ-বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১৯ মে) ভোরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।  

আটকদের মধ্যে রয়েছে শাহজালাল, ইলিয়াস, কালামিয়া, মো. রফিক, মো. রহিম, রবিউল ইসলাম, মো. ইব্রহিম, আবু বক্কর, জসিম উদ্দিন, রফিক উদ্দিন।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ও ক্যাপ্টেন সোহেল আযম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ফিশিংবোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌ-বাহিনীর সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। তবে বোটটি না থেমে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে বোটটিকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে জালের ভেতর লুকানো অবস্থায় তিন লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ১০ জনকে আটক করা হয়।

জব্দ হওয়া ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত ফিশিংবোট এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম