শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে এসে সড়কে প্রাণ গেলো ২ জনের

চাঁদপুর প্রতিনিধি
২০ মে ২০২২, ১৩:২০আপডেট : ২০ মে ২০২২, ১৫:৫২

চাঁদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে এসে সড়ক দুর্ঘটনায় ফাতেমা আলম (২৩) ও আব্দুল্লাহ (২৫) নামের দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুর সদরের ঘোষের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর নোয়াপাড়া পাটোয়ারি বাড়ির হোসেন পাটোয়ারীর একমাত্র ছেলে। নিহত অপর যাত্রী ফাতেমা আলম হাজিগঞ্জ বলাখাল বাজারের মো. ইয়াসিনের মেয়ে। এ ঘটনায় আমেনা বেগম (২৫) নামে আরেক পরীক্ষার্থী এবং তার পিতা আহত হয়েছেন। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান পলাশ জানান, সিএনজিচালিত একটি স্কুটার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী নিয়ে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লামুখী সিমেন্টবাহী পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

স্থানীয় বেলায়েত গাজী বলেন, ‘হাজিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী সিএনজিচালিত স্কুটার এবং হাজিগঞ্জগামী পিকআপভ্যানটি সকালে ৯টার দিকে ঘোষের হাট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্কুটারের যাত্রী ফাতেমা আলম নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আহত আরও তিন জনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবদুল্লাহ নামের আরেকজন মারা যান। নিহত দুজন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য হাজিগঞ্জ থেকে অটোরিকশায় চাঁদপুর আলআমিন স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন।’

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় আহত আবদুল্লাহ নামের এক যুবককে হাসপাতালে আনার পর মৃত্যু হয়। এ ছাড়া আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর স্কুটার ও পিকআপভ্যানের চালক পালিয়ে গেছে।’

 

/আইএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী