সড়কে পড়ে ছিল পুলিশ কর্মকর্তার লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মে ২০২২, ১৬:১৭আপডেট : ২০ মে ২০২২, ১৬:৪২

চট্টগ্রামে গাড়িচাপায় রেণু রাম নাথ (৪০) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) সকালে নগরের ইপিজেড থানাধীন বিমানবন্দর সড়কের টিএসপি কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় লোকজন খবর দেয়, টিএসপি কমপ্লেক্সের সামনে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধারের পর জানা গেলে নিহত ব্যক্তি পুলিশ কর্মকর্তা। তিনি মোটরসাইকেলে ছিলেন। তার লাশের একটু অদূরে মোটরসাইকেলটি পড়ে ছিল। মনে হচ্ছে, কোনও কাভার্ডভ্যান কিংবা লরি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘চাপা দেওয়া গাড়িটি শনাক্তে ঘটনাস্থল এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম