নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ মে ২০২২, ১০:৪১আপডেট : ২৩ মে ২০২২, ১০:৪১

নিখোঁজের দুই দিন পর চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মো. সোহাগের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ মে) সকাল ৭টায় নদীর মেরিন ফিশারি ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করে নৌ পুলিশ। সোহাগ কুমিল্লার লাকসাম থানা এলাকার মো. করিমের ছেলে।

চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে লাশ দেখে মেরিন ফিশারি ঘাট এলাকায় একটি জাহাজের সঙ্গে লেগে থাকতে দেখে লোকজন আমাদের খবর দেয়। নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে নিখোঁজ সোহাগের লাশ বলে চিহ্নিত করেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ 

এর আগে শনিবার (২১ মে) সন্ধ্যা ৬টায় কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ ঘাট এলাকায় জাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি ডিঙি নৌকা ডুবে যায়। নৌকায় যাত্রীসহ মোট ২০ জন ছিলেন। এর মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও সোহাগ নিখোঁজ ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি