গৃহকর্ত্রীকে কুপিয়ে হত্যা করলো গৃহপরিচারিকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ মে ২০২২, ২২:১২আপডেট : ২৩ মে ২০২২, ২২:১২

চট্টগ্রামের হাটহাজারীতে গৃহপরিচারিকার দা-এর কোপে মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) সকাল ৮টায় উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লাল মিয়া কেরানির বাড়ি সংলগ্ন বি এন ম্যানশনের নিচ তলায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, দা-এর কোপে গুরুতর আহত অবস্থায় মর্জিনাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহপরিচারিকা সঞ্চিতা চাকমাকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ। সঞ্চিতা রাঙামাটি জেলার নানিয়ারচর এলাকার বাসিন্দা।

হাটহাজারী থানার ওসি মো. রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসার কাজ করা নিয়ে গৃহপরিচারিকার সঙ্গে মর্জিনা বেগমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সঞ্চিতা চাকমা গৃহকর্ত্রীকে কুপিয়ে আহত করে। এতে গুরুতর আহত হন তিনি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

নিহত মর্জিনা সিরাজগঞ্জের জেলার বেলকুচি উপজেলার শহিদুল হকের স্ত্রী। বাবার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। স্বামী ওই ইউনিয়নের একটি কিন্ডার গার্টেনের শিক্ষক। প্রায় দেড় বছর ধরে বি এন ম্যানশনে ভাড়া বাসায় রয়েছেন এই দম্পতি।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি