মানহানির হামলা থেকে দুদকের ৩ কর্মকর্তাকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি
২৪ মে ২০২২, ১৬:১৯আপডেট : ২৪ মে ২০২২, ১৬:১৯

আদালতে করা একটি মানহানির মামলা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোয়াখালী শাখার তিন কর্মকর্তা অব্যাহতি পেয়েছেন।

সোমবার (২৩ মে) নোয়াখালীর যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক মাশফিকুল হক উভয় পক্ষের শুনানি শেষে অব্যাহতির আদেশ দেন। জেলা দুদক শাখার আইনজীবী আবুল কাশেম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন—নোয়াখালী দুদক কার্যালয়ের সাবেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মশিউর রহমান ও বর্তমান পরিচালক সুবেল আহমেদ।

আইনজীবী আবুল কাশেম জানান, মামলার ৪ ও ৬ নম্বর বিবাদী নোয়াখালী দুদক কার্যালয়ের সাবেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মশিউর রহমান ও বর্তমান পরিচালক সুবেল আহমেদ লিখিত জবাব দাখিল করেন। মামলায় আদালত সোমবার ২৩ মে উভয়পক্ষের শুনানি করেন। এ মামলায় উভয়পক্ষের শুনানি শেষে তিন কর্মকর্তার নাম আরজি থেকে কেটে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, নোয়াখালী জজ কোর্টের নাজির (সাময়িক বরখাস্তকৃত) মো. আলমগীরের বিরুদ্ধে দুদকের তিন কর্মকর্তার প্রত্যক্ষ সহযোগিতায় এবং ইন্ধনে একটি বেসরকারি টেলিভিশন ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি আদালতের তৃতীয় শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে করা সংবাদ প্রচার করেন। এ সংবাদে বাদীর ১০ কোটি টাকার মানহানি হয়েছে মর্মে দাবি করে বিবাদীদের কাছ থেকে আদায়ের জন্য টিভি চ্যানেলের মালিক ও সাংবাদিককে আসামি করে মানহানি মামলা করেন।  

/এসএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের