মীরসরাইয়ে র‍্যাবের ওপর হামলা, গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মে ২০২২, ১৫:৩৩আপডেট : ২৭ মে ২০২২, ১৬:১০

মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে ডাকাত সন্দেহে দুই র‍্যাব সদস্যসহ তিন জনকে মারধরের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) চট্টগ্রামের জোরারগঞ্জ ও ফেনীর ছাগলনাইয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো—সাইদুর রহমান (৩৩), আনোয়ার হোসেন (৪৫), এস এম শাফায়েত হোসেন (৩৮), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), মো. সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩০), মো. আবু সাঈদ (২৮), নাসির উদ্দিন (৩৮), মাঈন উদ্দিন, ইমাম হোসেন (৩৩) ও ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)।

গ্রেফতারকালে ফাহাদ নামে একজনের প্যান্টের পকেট থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার দেওয়া তথ্যে একটি বস্তার ভেতর থেকে ৫২ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে র‌্যাব সদস্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র।

আরও পড়ুন: র‌্যাব সদস্যদের গণপিটুনি, গ্রেফতার আতঙ্কে মার্কেট বন্ধ

শুক্রবার (২৭ মে) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ এবং গোপন তথ্যের ভিত্তিতে ১৩ জনকে গ্রেফতার করা হয়। ফুটেজ পর্যবেক্ষণ করে আরও দেখা যায়, আসামি সাইদুর রহমান ঘটনাস্থল থেকে একজন র‍্যাব সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে এস এম শাফায়েত হোসেনের কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। র‍্যাব সদস্যদের ওপর হামলায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকার ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সড়কের পাশে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে গত ২৫ মে সন্ধ্যায় র‍্যাব-৭ এর একটি দল ধুমঘাট এলাকায় যায়। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীদের কয়েকটি দল একত্র হয়ের‍্যাবের গাড়ি থামানোর চেষ্টা করে। সেখানে তারা বেরিকেড দিতে ব্যর্থ হলে জোরারগঞ্জ ফুটওভার সেতুর নিচে দুটি কার্ভাডভ্যান রেখে রাস্তা বন্ধ করে ডাকাত ডাকাত বলে চিৎকার করে। পূর্ব পরিকল্পিতভাবে র‍্যাবের ওপর অতর্কিত সশস্ত্র হামলা করা হয়। তারা র‍্যাবের ব্যবহৃত একটি প্রাইভেটকার ভাঙচুর এবং দুই জন র‍্যাব সদস্যকে গুরুতর আহত করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য র‍্যাবের হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।’

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী