নির্বাচনে পেশিশক্তি দেখিয়ে লাভ হবে না: সিইসি

কুমিল্লা প্রতিনিধি
২৯ মে ২০২২, ১৫:০১আপডেট : ২৯ মে ২০২২, ১৫:৪৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‌‘পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনে কোনও লাভ হবে না। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমএ)। প্রত্যেক কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। পেশিশক্তির ব্যবহার নজরে এলে আমরা নির্বাচন বন্ধ করে দেবো।’

রবিবার (২৯ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন মানে যুদ্ধ নয়। নির্বাচনে যুদ্ধের কূটকৌশল নেবেন না। এখন মিডিয়ার যুগ। আমরা মিডিয়ায় খবর পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি তাও না হয়, ব্যক্তিগতভাবে কেউ ভিডিও পাঠালে প্রমাণ হলে ব্যবস্থা নেবো। প্রয়োজনে নির্বাচন স্থগিত করবো। ফল ঘোষণার পর এমন কিছু হলে ফলাফল বাতিল করা হবে, এমনকি নির্বাচনও বাতিল হতে পারে।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রার্থী ও ভোটারদের সহযোগিতা লাগবে।’

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন, নির্বাচন কমিশন কার্যালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে সেপ্টেম্বরের মধ্যে: সিইসি
স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনই নয়, জানালেন সিইসি
রাষ্ট্রপতি নির্বাচন হবে ‘ভেরি ট্রান্সপারেন্ট মেথডে’, কারও আপত্তি থাকার কথা নয়: সিইসি
সর্বশেষ খবর
স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি
স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার
দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা