প্রার্থীর বাসার সামনে প্রতিপক্ষের পাহারা, কাজের লোকও আসতে মানা 

কুমিল্লা প্রতিনিধি 
২৯ মে ২০২২, ১৯:১৬আপডেট : ২৯ মে ২০২২, ১৯:১৬

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম খান অভিযোগ করেছেন, মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে তার বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন পাহারা বসিয়েছেন। তারা সংঘবদ্ধভাবে তার বাসায় আসা লোকজনদের ভয়ভীতি দেখাচ্ছেন। বাড়িতে কাজের লোক আসতেও নিষেধ করেছেন তারা। এ অবস্থায় গত ১৫-২০ দিন ধরে কাজের লোকও বাসায় আসছেন না বলে অভিযোগ করেছেন সেলিম খান। 

রবিবার (২৯ মে) কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে শিল্পকলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সামনে কাউন্সিলর প্রার্থী সেলিম খান এসব অভিযোগ করেন। 

কাউন্সিলর প্রার্থী সেলিম খান তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন শুধু ভয় দেখিয়ে শান্ত নেই, তারা আমার বাসায় আসা লোকজনের ছবি তুলে বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি দিচ্ছেন। আমাকে প্রায় একঘরে করার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে গত ২৬ মে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

কারা এমন কাজ করছে এমন প্রশ্নে সেলিম খান বলেন, ওই ওয়ার্ডে আমিসহ তিন জন সাধারণ কাউন্সিলর প্রার্থী আছেন। আমি কারও নাম বলতে চাই না। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলে সব বেরিয়ে আসবে।

এ সময় রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরী বলেন, আমরা সবার অভিযোগ আমলে নিয়ে খতিয়ে দেখছি। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
কুসিকস্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা
ঘুরেফিরে এক জেলায় ১৬ বছর সরকারি কর্মকর্তা
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে