কুমিল্লা সিটি নির্বাচন: কাউন্সিলর প্রার্থীর মিছিলে হামলায় আহত ২০

কুমিল্লা প্রতিনিধি
০২ জুন ২০২২, ১৬:২১আপডেট : ০২ জুন ২০২২, ১৭:১৮

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুন) রাত সাড়ে ১০টায় এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন ছোটনের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন গোলাম কিবরিয়া।

সংবাদ সম্মেলনে প্রার্থী গোলাম কিবরিয়া দাবি করেন, ‘আবুল হোসেন ছোটন তার কর্মী ও সমর্থকদের দিয়ে আমার সমর্থক ও ভোটারদের ওপর রাত সাড়ে ১০টায় হামলা চালায়। এ সময় ২০-২৫ জন গুরুতর আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত এসআইয়ে উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ তুলে এই প্রার্থী আরও দাবি করেন, ‘ঘটনাস্থলে এসে ওই এসআই অপরাধীদের আটক না করে উল্টো ভোটারদেরকে লাঠি দিয়ে মারধর করে জখম করে। তার বিরুদ্ধে আমি নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু কোনও পদক্ষেপ নিচ্ছে না।’

অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন ছোটনের মোবাইল নম্বরে কল দিলে তিনি অভিযোগের কথা শোনেন এবং কিছু না বলে স্থানীয় আক্তার নামে এক ব্যক্তিকে মোবাইল হস্তান্তর করেন। আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপনি লিখে দেন সব কিছুই মিথ্যা।’ এ কথা বলে তিনি কল কেটে দেন।

এসআই উজ্জ্বল দাবি করেন, ‘আমি নির্বাচন কমিশনের কাজ করি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথার বাইরে যেতে পারি না। তার (প্রার্থী গোলাম কিবরিয়া) অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

সার্বিক বিষয়ে জানতে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

/এফআর/
সম্পর্কিত
এনসিপির হয়ে কি নির্বাচন করবেন সাবেক মেয়র মনজুর?
পাঁচ সিটির নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী যারা
ঢাকার দুই সিটির নির্বাচন: দক্ষিণে আসিফ, উত্তরে এনসিপির প্রার্থী আদিব!
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের