জিন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, মুয়াজ্জিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুন ২০২২, ১৩:২৪আপডেট : ০৩ জুন ২০২২, ১৩:২৪

চট্টগ্রামে জিন তাড়ানোর কথা বলে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আশিকুল ইসলাম (৩৪) ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুন) চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আশিকুল স্থানীয় হাজী নসু মালুম মসজিদের মুয়াজ্জিন। তার বাড়ি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) খাইরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, তিন মাস ধরে ওই স্কুলছাত্রী অসুস্থ। একাধিক চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার পরও সুস্থ হচ্ছিলো না। পরিচিত একজনের মাধ্যমে মুয়াজ্জিন আশিকুল ইসলামের ‘ঝাড়ফুঁক’ সম্পর্কে জানতে পারেন ছাত্রীর বাবা। পরে মেয়ের চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকালে আশিকুলের কাছে নিয়ে যান। ওই ছাত্রীকে দেখে আশিকুল বলে, ‘তাকে জিনে ধরেছে, ঘরের দরজা বন্ধ করে জিন তাড়াতে হবে। দ্রুত চিকিৎসা না করলে তিন দিনের মধ্যে মারা যাবে। চিকিৎসা বাবদ ২১ হাজার টাকা লাগবে’। তার কথায় ভয় পেয়ে যান ভুক্তভোগীর বাবা। নগদ ১০ হাজার টাকা দেওয়ার পর চিকিৎসা করতে বলেন।

ঘরের দরজা-জানালা বন্ধ করে ভুক্তভোগীর চিকিৎসা শুরু করে আশিকুল। এ সময় ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীর বাবা আশিকুলকে আটকে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। সদরঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে আশিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার (৩ জুন) সকালে সদরঘাট থানায় মামলা করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম