৩০ মিনিটের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম নগরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুন ২০২২, ১৬:১৩আপডেট : ০৩ জুন ২০২২, ১৬:১৬

মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশকিছু এলাকা ডুবে গেছে। সড়কের ওপর পানি জমে বিভিন্ন স্থানে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ জুন) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বৃষ্টি হয়। 

সরেজমিন দেখা গেছে, নগরীর আগ্রাবাদ, ছোট পুল, বড় পুল, সিডিএ আবাসিক এলাকা, ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, ডিসি রোড, বাকলিয়া ও চান্দগাঁওসহ নগরীর বিভিন্ন স্থানে হাঁটুপানি জমেছে। চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। চট্টগ্রাম ওয়াসা ভবনের সামনেও পানি জমেছে।

মুরাদপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘মাত্র ২০-৩০ মিনিটের মাঝারি বৃষ্টিতে মুরাদপুরের সড়কে পানি উঠেছে। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’

চট্টগ্রাম ওয়াসা ভবনের সামনেও পানি জমেছে

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনা তৎচঙ্গা বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয়েছে।’

এদিকে আবহাওয়া বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের