স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুন ২০২২, ১৭:০৫আপডেট : ০৪ জুন ২০২২, ১৭:০৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ জুন) রাতে উপজেলার শাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৪ জুন) ভুক্তভোগীর মা বোয়ালখালী থানায় চার জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর ধর্ষণে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো—বোয়ালখালী পৌর সদরের পূর্ব গোমদন্ডী ৪ নম্বর ওয়ার্ডের এমরান হোসেন সাগর, ৬ নম্বর ওয়ার্ডের সানিউল্লাহ আলী রিমন ও পোপাদিয়া ইউনিয়নের কামাল উদ্দিন। আরেক আসামি উপজেলার কধুরখীল নাপিতের ঘাটা এলাকার সায়মন এখনও পলাতক।

ভুক্তভোগীর স্বজনরা জানান, রাতে মায়ের সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হয়ে গোমনদী ফুলতল এলাকায় যায় ওই ছাত্রী। সেখানে এক বন্ধুর সঙ্গে দেখা হয়। এ সময় কয়েকজন যুবক এসে তাকে অটোরিকশায় তুলে বোয়ালখালী ফায়ার সার্ভিস সংলগ্ন নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বাংলা ট্রিবিউনকে জানান, মামলার আরেক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। চিকিৎসার জন্য ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের